Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » দেশব‌্যাপী সাড়া ফেলেছে ভিভো ভি৩০, স্টোরগুলোতে স্মার্টফোনপ্রেমীদের ভীড়
    খবর

    দেশব‌্যাপী সাড়া ফেলেছে ভিভো ভি৩০, স্টোরগুলোতে স্মার্টফোনপ্রেমীদের ভীড়

    March 14, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

     ডি‌জিটাল বার্তা ডেস্ক:  সাড়া ফেলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরের ভিভো ভি৩০। রাফ এবং টাফ ব্যবহারের উপযোগী হওয়ায় স্মার্টফোনটি কিনতে ক্রেতাদের মধ্যে আগ্রহ দেখা গেছে। 

    দেশব্যাপী ভিভোর যেকোনো অথোরাইজড শো-রুম এবং অফিসিয়াল ই-স্টোরে পাওয়া যাচ্ছে ভিভো ভি৩০। স্টোরগুলো ভীড় করছেন আগ্রহী স্মার্টফোনপ্রেমীরা। ভালো সাড়া পাওয়ায় এক্সক্লুসিভ গিফট বক্স অফারের মেয়াদ বাড়িয়েছে গ্লোবাল স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

    অফারটি চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। এতে ৫৯,৯৯৯ টাকা মূল্যের ভিভো ভি৩০ এর সাথে থাকছে ৪,৭৯৯ টাকা মূল্যের রিরো স্মার্ট ওয়াচ ডাব্লিউ ১ প্রো, পোস্ট কার্ড ও উইশ কার্ড। পাশাপাশি মাত্র ১৯৯৯ টাকায় রেজিস্ট্রেশনের মাধ্যমে আগামী এক বছর ওয়ারি ফ্রি ইনসুরেন্স সুবিধা পাবে ভিভো ভি৩০ ব্যবহারকারীরা।

    পিকক গ্রিন এবং নোবেল ব্ল্যাক রঙের ভিভো ভি৩০তে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফ্লাশ চার্জার। মাত্র ৪৮ মিনিটেই হবে ১০০% চার্জ। ব্যাক সাইডে রয়েছে ৫০ মেগাপিক্সেল অটো ফোকাস আল্ট্রা ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ভিসিএস (ভিভো ক্যামেরা-বায়োনিক স্পেকটার্ম) ট্রু কালার মেইন ক্যামেরা এবং ফ্রন্ট সাইডে ৫০ মেগাপিক্সেল হাই রেজুলেশন ক্যামেরা। সাথে থাকছে ১৯ গুন বড় স্মার্ট অরা লাইট ৩.০।

    ১২ জিবি র‌্যাম + ১২ জিবি অতিরিক্ত র‌্যাম এর সাথে থাকছে ২৫৬ জিবি স্টোরেজ সুবিধা। মাত্র ৭.৪৫ মিলিমিটার পুরুত্বের মধ্যে ১.৫ কে অ্যামোলেড থ্রি-ডি কার্ভড স্ক্রিন রয়েছে ভিভো ভি৩০তে। ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১২০ হার্জ। লোকাল পিক ব্রাইটনেস ২৮০০ নিটস, রেজুলেশন ২৮০০ × ১২৬০, স্ক্রিন সাইজ ৬.৭৮ ইঞ্চি।

    এক সাথে ৪৮ অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা যাবে। বিশেষ করে মাল্টিটাস্কারদের জন্য এই স্মার্টফোনে রয়েছে আল্ট্রা লার্জ স্মার্ট কুলিং সিস্টেম। রাফ এবং টাফ ব্যবহারে স্মার্টফোন কুল রাখার দায়িত্ব নিয়েছে নতুন এই প্রযুক্তিটি। সাথে রয়েছে সর্বাধুনিক অপারেটিং সিস্টেম ফানটাচ ওএস ১৪।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleই-ক্যাবে রথবদল; সভাপ‌তি শমী, সাধারণ সম্পাদক নিশা
    Next Article ‘ভিভো ফটোগ্রাফি ক্রোনিক্যাল’ ক্যাম্পেইনে যেভাবে অংশ নিবেন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.