Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » জাপানে উদ্ভাবনী মেলায় বাংলাদেশের ৫ স্টার্টআপ
    আন্তর্জাতিক

    জাপানে উদ্ভাবনী মেলায় বাংলাদেশের ৫ স্টার্টআপ

    May 15, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    জাপানের রাজধানী টোকিওর বিগসাইট এক্সিবিশন হলে বুধবার থেকে শুরু হলো এশিয়ার সবচেয়ে বড় বৈশ্বিক উদ্ভাবনী ইভেন্ট সুসিটেক টোকিও ২০২৪। এশিয়া থেকে বিশ্বের উদ্ভাবনী ইকোসিস্টেমের প্রতিনিধিত্ব করা দুই দিনব্যাপী এক্সপোতে অংশ নিয়েছে বাংলাদেশের ৫টি স্টার্টআপ।
    মর্যদাপূর্ণ এই বৈশ্বিক মঞ্চে এটুআইয়ের পরিচালিত বিশ্বের প্রথম ইন্ট্রিগেটেড এসিস্টেড গ্রামীণ ই-কমার্স প্ল্যাটফর্ম একশপ প্যাভিলিয়নে নিজেদের উদ্ভাবিত ব্যবসায় মডেল ও সেবা তুলে ধরেছে আনন্দমেলা শপ লিমিটেড, ওয়েব সফট বিডি, চিকিৎসা ডট এক্সওয়াইজেড, ডিজিবক্স লিমিটেড এবং ব্রাইট স্কিলস।
    সকালে বাংলাদেশ প্যাভিলিয়নটি উদ্বোধন করেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। উদ্বোধনের পর বাংলাদেশ থেকে অংশ নেয়া কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্বাস্থ্য সেবা অ্যাপ্লিকেশন চিকিৎসা নিয়ে এর প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিন, ই-লার্নিংয়ের মাধ্যমে দক্ষতা অর্জন ও চাকরি প্রাপ্তির উদ্যোগ ব্রাইট স্কিলস বিষয়ে মনির হোসেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্মুক্ত ই-কমার্স মার্কেটপ্লেস আনন্দমেলা নিয়ে সারাজিতা হক প্রমুখ নিজেদের উদ্যোগের বিষয় ব্যাখ্যা করেন।
    এসময় দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ এবং দ্বিতীয় সচিব (প্রেস) মোঃ ইমরানুল হাসান উপস্থিত ছিলেন। মেলায় স্মার্ট লকারযুক্ত ই-কমার্স পণ্য প্রাপ্তির ঝামেলাহিন ডেলিভারি সেবা ডিজিবক্স এবং হেলথটেক চিকিৎসা বেশ নজর কাড়তে সক্ষম হয়।
    মেলায় অংশ নেয়া ই-ক্যাব জ্যেষ্ঠ সহ সভাপতি এবং চিকিৎসা ডট এক্সওয়াইজেড প্রতিষ্ঠাতা সাহব উদ্দিন শিপন জানান, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহিযোগিতা ও উদ্ভাবনের মাধ্যমে একটি টেকসই স্মার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে তারা নিজেদের পণ্য ও সেবা নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। প্রথম দিন থেকে প্যাভিলিয়নে উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী এবং বিনিয়োগকারীরা এসেছেন। তারা আমাদের রাত-দিন ২৪ ঘণ্টা চিকিৎসক, ওষুধ এবং নার্সিং সেবা প্রাপ্তির এআই নির্ভর সেবাটি সম্পর্কে জেনেছেন। প্রত্যাশা ছিল, বিভিন্ন কোম্পানির সাথে পার্টনারশিপ করার এবং ইনভেস্টমেন্ট রেইজ করার। প্রথম দিনেই আশানুরূপ সাড়া পেয়েছি।
    জাপান মেলা সুসিটেক টোকিও
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleরাজধানীতে ৯৭৭টি অবৈধ স্মার্ট টিভি বক্স জব্দ, ৪ আটক
    Next Article পাঁচ তারকা হোটেলে শাওমির মিট আপ

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.