ডিজিটাল বার্তা : টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি)-এর নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের মাসুদুজ্জামান রবিন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের ফারুক হোসেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে টেকশহরের আল-আমিন দেওয়ান কোষাধ্যক্ষ এবং সমকালের হাসনাইন ইমতিয়াজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সমীর কুমার দে, সময় টেলিভিশনের শুভ খান এবং দ্য ডেইলি স্টারের মাহমুদুল হাসান।
প্রধান নির্বাচন কমিশনার আব্বাস ফারুকের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মহিউদ্দিন মোহাম্মদ হাসান ভূঁইয়া ও ইসমাইল হোসেন।
