Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » আগামী দিনে মেধায় বিনিয়োগই হবে সবচেয়ে লাভজনক বিনিয়োগ : মোস্তাফা জব্বার
    আউটসোর্সিং

    আগামী দিনে মেধায় বিনিয়োগই হবে সবচেয়ে লাভজনক বিনিয়োগ : মোস্তাফা জব্বার

    April 6, 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি রিপোর্ট, ঢাকা ৬ এপ্রিল, ২০১৯: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ইতোমধ্যে পৃথিবী  ডিজিটাল যুগে প্রবেশ করায় প্রচলিত ধারার ব্যবসার বিদ্যমান ব্যবস্থাটি আর প্রচলিত ধারায় চলবে না। আগামী দিনের জন্য  মেধার ওপর এবং স্বপ্নের  ওপর বিনিয়োগ হবে সবচেয়ে লাভ জনক বিনিয়োগ।

    মন্ত্রী আজ ঢাকায় ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল আয়োজিত  ইনজেনারেশন প্রেজেন্টস স্টার্টআপ ওয়াল্ডকাপ ২০১৯ প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    মোস্তাফা জব্বার স্টার্টআপ প্রযুক্তি উদ্ভাবকদের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, বাংলাদেশের অগামী ৫বছর হবে খুবই উজ্জ্বল। সামনের দিনের পথচলার নির্দেশনা থেকে এটা স্পষ্ট প্রতিয়মান।

    ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ থেকে কম্পিউটার সফটওয়্যার রপ্তানির জন্য গৃহীত কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরে টেলিযোগাযোগ মন্ত্রী আরো বলেন, সরকার কম্পিউটারের ওপর থেকে কর প্রত্যাহার করায় কম্পিউটার সাধারণের নাগালে আসার সুযোগ সৃষ্টি হয়।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন কর্মসূচির ফলে বাংলাদেশ প্রযুক্তি বিকাশে বৈপ্লবিক পরিবর্তন অর্জনে সক্ষম হয়েছে। হ্যানরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ

    গত দশ বছরে অগ্রগতিতে বিশ্ব মানচিত্রে স্থান করে নেওয়ার জায়গায় পৌছেছে।

    অনুষ্ঠানে ই-জেনারেশনের চেয়ারপার্সন শামীম আহসান বক্তৃতা করেন।

    আগামী ১৭ মে সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত হতে যাওয়া স্টার্টআপ ওয়াল্ডকাপ ২০১৯ এর গ্রান্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধির হাতে মন্ত্রী ক্রেস্ট তুলে দেন।

    অনুষ্ঠানে বাংলাদেশে স্টার্টআপ ইকেসিস্টেম তৈরিতে অবদানের জন্য স্টার্টআপ ঢাকা, গ্রামীনফোন এবং বেসিসকে  ই-জেনারেশন স্টার্টআপ ইকোসিস্টেম অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

    পরে মন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পুরস্কার হস্তান্তর করেন।

    মোস্তাফা জব্বার স্টার্টআপ ওয়াল্ডকাপ ২০১৯
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleচলতি মাসেই অ্যাপসের মাধ্যমেই পাওয়া যাবে রেল টিকিট
    Next Article সেলিব্রেশনস’এ রবি’র গ্রাহকদের জন্য বিশেষ ছাড়

    সম্পর্কিত নিবন্ধ

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে প্রতারণা থেকে নিরাপদ থাকবেন যেভাবে

    ১ হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে প্রশিক্ষণ দিতে চায় জাপান

    বাক্কোর নেতৃত্বে তানভীর ইব্রাহীম ও ফয়সল আলিম

    মিরপুরে ক্রিয়েটিভ আইটির নতুন শাখা চালু

    ঢাকায় আয়োজিত হলো জিপি এক্সিলারেটরের বুটক্যাম্প

    এবারও জাতীয় আইটি প্রতিযোগিতায় লড়বে প্রতিবন্ধীরা

    প্রথমবারের মত স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সার্টিফিকেট কোর্স চালু করল বাংলাদেশ

    সন্তানদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দিন: মোস্তাফা জব্বার

    বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পাইথন প্রোগ্রামিং শেখার সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা।

    বিপিও সামিট : বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে অ্যাক্টিভেশন কার্যক্রম

    জেনেভায় ডব্লিউএসআইএসের এক্সিবিশন উদ্বোধন করলেন বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী

    জেনেভায় তথ্যপ্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশের আরও একটি নতুন রেকর্ড

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পিতার মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

    বিটিসিএল এর গ্রাহক সেবা অটোমেশন করার নির্দেশ টেলিযোগাযোগ মন্ত্রীর

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.