টেকজোন টিভি :: বান্দরবানে গড়ে উঠা সবুজ পাহাড় ঘেরা সাইরু হিল রিসোর্টসে এখন থেকে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন রবির গ্রাহকরা। ধন্যবাদ কর্মসূচির আওতায় এঅফার এনেছে অপারেটরটি।
এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে রবি এবং সাইরু হিল রিসোর্টসের মধ্যে একটি চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়।
রবি’র পক্ষে প্রতিষ্ঠানটির কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক এবং সাইরু হিল রিসোর্টসের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর মুস্তাফা আমিন চুক্তিতে সাক্ষর করেন।
চুক্তির আওতায় রবির গ্রাহকরা সাইরু থেকে বিশেষ প্যাকেজ সুবিধাসহ রুম ভাড়ার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র লয়েলটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তওফিক ইমাম, লয়েলটি অ্যান্ড উইনব্যাকের ম্যানেজার শাহাদাত মজুমদার ও আহমেদ চৌধুরী এবং সাইরু হিল রিসোর্টসের জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল (শাহীন) উপস্থিত ছিলেন।
