Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » লিংকডইনে পছন্দের চাকরির সন্ধান পেতে যে ৫টি কাজ করতে হবে
    খবর

    লিংকডইনে পছন্দের চাকরির সন্ধান পেতে যে ৫টি কাজ করতে হবে

    October 11, 2024
    লিংকডইন | রয়টার্স
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে একে অপরের সঙ্গে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিও পাওয়া যায়। ফলে সহজেই বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির সন্ধান মিলে থাকে। তবে লিংকডইন প্রোফাইল আকর্ষণীয় না হলে নিয়োগকারী প্রতিষ্ঠান আপনার সম্পর্কে ভালো ধারণা পায় না। আবার নিয়মিত পোস্ট না করলে বা কাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রোফাইল অনুসরণ করা না হলে লিংকডইনে গুরুত্বপূর্ণ চাকরির তথ্য সময়মতো জানা সম্ভব হয় না। লিংকডইন পছন্দের চাকরির সন্ধান পেতে করণীয় দিকগুলো দেখে নেওয়া যাক।
    প্রোফাইল হেডলাইন

    লিংকডইন প্রোফাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো প্রোফাইল হেডলাইন। এটি প্রোফাইলে প্রবেশ করার পরপরই অন্য ব্যক্তিরা দেখতে পারেন। এ ছাড়া লিংকডইনে কোনো পোস্ট করলে বা অন্য কারও পোস্টে মন্তব্য করলে আপনার প্রোফাইল নামের নিচে হেডলাইনটি দেখা যায়। তাই নিজের পেশা ও দক্ষতাকে প্রকাশ করতে সক্ষম প্রোফাইল হেডলাইন লিখতে হবে। উদাহরণস্বরূপ, একজন ডেটা অ্যানালিস্ট তার প্রোফাইল হেডলাইনে ‘ডেটা এনালিস্ট (ট্র্যান্সফরমিং প্যাটার্নস ইনটু ইনসাইট অ্যান্ড ভ্যালু)’ লিখলে অপরিচিত ব্যক্তিরা তাঁর কাজের ধরন ও যোগ্যতা সম্পর্ক জানতে পারবেন।

    প্রোফাইল সামারি
    প্রোফাইলের ‘অ্যাবাউট’ সেকশনে সামারি দেওয়া যায়, যেখানে ব্যবহারকারীর পেশাগত দক্ষতা, অর্জন, এবং কাজের অভিজ্ঞতা সংক্ষেপে তুলে ধরা হয়। এটি আকর্ষণীয় করে এবং সংক্ষেপে লিখতে হবে। সামারিতে নিজের মূল দক্ষতা, উল্লেখযোগ্য কাজ ও অর্জন, এবং কোনো স্বেচ্ছাসেবামূলক কাজের উল্লেখ করলে প্রোফাইলটি আরও বিশ্বাসযোগ্য এবং আকর্ষণীয় হবে।

    নিয়মিত পোস্ট করা
    লিংকডইনে নিজের পেশাগত কার্যক্রম, অর্জন, এবং দক্ষতা সম্পর্কে নিয়মিত পোস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পোস্ট করার মাধ্যমে নিজের পেশাগত অগ্রগতি এবং সাফল্য অন্যদের সামনে তুলে ধরতে হবে। এর পরে বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীরা আপনাকে ফলো করবে এবং চাকরির প্রস্তাব দিতে পারে। আপনার পেশার সঙ্গে সম্পর্কিত বিষয়ে পোস্ট করলে সেটি আপনার প্রোফাইলের গুরুত্ব বাড়াবে।

    নেটওয়ার্কিং বৃদ্ধি
    নেটওয়ার্কিং বৃদ্ধির জন্য লিংকডইন একটি চমৎকার প্ল্যাটফর্ম। তবে কৌশলী হতে হবে এবং প্রয়োজনীয় সংযোগই স্থাপন করতে হবে। ব্যক্তিগতভাবে যোগাযোগ করার সময় মনে রাখতে হবে যে অপ্রয়োজনীয় তথ্য শেয়ার না করাই ভালো। যাঁদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চান, তাঁদের তালিকা তৈরি করুন এবং পরিকল্পিতভাবে যোগাযোগ করুন। এতে আপনার নেটওয়ার্ক বড় হবে এবং পেশাগতভাবে উপকৃত হবেন।

    কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান অনুসরণ ও গ্রুপে সক্রিয় থাকা
    যেসব প্রতিষ্ঠানে কাজ করার ইচ্ছা রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রোফাইল অনুসরণ করতে হবে। এতে তাঁদের পোস্ট করা চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। এ ছাড়া বিভিন্ন পেশাজীবীদের গ্রুপে যুক্ত হয়ে সক্রিয় থাকা জরুরি। এ ধরনের গ্রুপ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং সুযোগ সম্পর্কে জানতে পারবেন। সূত্র: টেকলুসিভ

    চাকরির খবর চাকরির পরামর্শ টিপস পরামর্শ লিংকডইন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleএইচএসসির ফল কীভাবে দেখবে শিক্ষার্থীরা, নিয়ম জানাল শিক্ষা বোর্ড
    Next Article অনিয়ম-দুর্নীতির খোঁজ মিলেছে, সর্ষের ভূত তাড়াতে নেয়া হচ্ছে ব্যবস্থা

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.