Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ‘স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট ডেটা’ – অর্থ প্রতিমন্ত্রী
    খবর

    ‘স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট ডেটা’ – অর্থ প্রতিমন্ত্রী

    May 10, 2024
    'স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট ডেটা' - অর্থ প্রতিমন্ত্রী
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    ডিজিটাল বার্তা ডেস্ক : অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন,স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট ডেটা প্রয়োজন। শুধু পর্যাপ্ত ডেটা থাকলেই হবে না,  আমাদের প্রয়োজন, গুণগত, উপযুক্ত ও নির্ভরযোগ্য ডেটা। নির্ভরযোগ্য ও মানসম্পন্ন ডেটা নীতি নির্ধারণ, সম্পদের সুষম বণ্টন ও জনসেবা প্রদানে গুরুত্বপূর্ণ রাখে।
    তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় দেশের আর্থিক ও বাণিজ্যিক উন্নয়ন এবং সহায়ক শুল্কনীতির মাধ্যমে দেশের রপ্তানি বৃদ্ধিতে ভূমিকা রাখছে। প্রতিবছর বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার  মাধ্যমে সামষ্টিক অর্থনীতি এবং বিভিন্ন খাতের উন্নয়ন ও অগ্রগতি প্রকাশ করছে অর্থ মন্ত্রণলায়।
    অর্থ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান আজ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের যৌথ আয়োজনে ‘পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই)’ সূচক প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
    অর্থ প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (PMI) ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। রিয়েল টাইম ডেটার মাধ্যমে ইহা অর্থনীতির সকল খাতের তথ্য প্রদান করবে। জনগণের সার্বিক উন্নয়নে সরকারি ও বেসরকারি খাত এক সাথে কাজ করে যাবে।
    এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি  ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল। আরো বক্তৃতা করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো: আবদুর রহমান, এমসিসিআই’র প্রেসিডেন্ট কামরান টি রহমান ও নিহাদ কবীর। ধন্যবাদ জ্ঞাপন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ করিম।
    পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ তার উপস্থাপনায় পিএমআই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বাংলাদেশে পিএমআই সূচক প্রকাশে সহযোগিতা করছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট কার্যালয় (এফসিডিও)। অনুষ্ঠানে জানানো হয় এপ্রিল মাসে ৬২.২ বাংলাদেশের পিএমআই সূচক। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণলায়, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
    অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান স্মার্ট বাংলাদেশ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleদেশে সাইবার অপরাধ বাড়ছে- সংসদে পলক
    Next Article রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নিতে উদ্যোগী বাণিজ্য মন্ত্রণালয়-বাণিজ্য প্রতিমন্ত্রী

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.