Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এর কারিগরি সহযোগী হিসেবে কাজ করছে রকস্ট্রিমার
    আন্তর্জাতিক

    ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এর কারিগরি সহযোগী হিসেবে কাজ করছে রকস্ট্রিমার

    March 24, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : সারাবিশ্বে ওয়ান স্টপ স্ট্রিমিং সল্যুশন প্রদানকারী বিশেষায়িত টেক স্টার্টআপ রকস্ট্রিমার চ্যানেল আই (ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড)-এর নতুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এর কারিগরি সহযোগী হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছে।

    প্ল্যাটফর্মটি ৩৫০টিরও বেশি শহর ও ৭০টিরও বেশি দেশে মোবাইল, ট্যাবলেট, কম্পিউটার, টিভি ও ফায়ারস্টিকসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। রকস্ট্রিমার-এর উন্নত স্ট্রিমিং সল্যুশন আইস্ক্রিন-এর দর্শকদেরকে তাদের পছন্দের লাইভ টিভি ও রেডিও চ্যানেল, সিনেমা, নাটক এবং গান একই প্ল্যাটফর্মে উপভোগের সুযোগ দেবে।

    রকস্ট্রিমার এন্ড-টু-এন্ড ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদেরকে স্ট্রিমিংয়ের সেরা অভিজ্ঞতা দিতে টেকসই ও অত্যাধুনিক কারিগরি সমাধান প্রদান করে থাকে। এটি বেশ কয়েকটি দেশে ওটিটি প্রযুক্তি ব্যবহারকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহযোগিতার মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণ করছে।

    চ্যানেল আই-এর সাথে অংশীদারিত্ব সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অনিক ধর বলেন, “চ্যানেল আই-এর ওটিটির কারিগরি সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। এটি প্রমাণ করে যে, আমাদের স্ট্রিমিং সল্যুশন ও সারা বিশ্বে দর্শকদের চাহিদা পূরণ করার সক্ষমতার প্রতি তাদের আস্থা রয়েছে।”

    তিনি আরও বলেন,“ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, টেলিভিশন চ্যানেল, টেলিকমিউনিকেশন কোম্পানি, মিডিয়া ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সহজে ওটিটি তৈরিতে সাহায্য করতে চাই। বিভিন্ন দেশে আমরা সাফল্যের সাথে ওটিটি সার্ভিস দেওয়া শুরু করেছি, যা আমাদের দক্ষতার সাথে উন্নতমানের সেবা প্রদানের একটি পরিচায়ক।”

    উন্নত প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে রকস্ট্রিমার সহযোগী প্রতিষ্ঠানগুলিকে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সহযোগিতা করে যাবে।

    রকস্ট্রিমার ও এর ওটিটি সল্যুশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.rockstreamer.com/

    আইস্ক্রিন ও‌টি‌টি প্ল‌্যাটফর্ম রকস্ট্রিমার
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleনগদ-এ কেনাকাটার পেমেন্ট করলে পাবেন বিএমডব্লিউ গাড়ি
    Next Article হেলিও জি ৯৯: মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতা উন্নত করেছে যে প্রসেসর

    সম্পর্কিত নিবন্ধ

    দেশে ৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তৈরির উদ্যোগ

    বাংলাদেশে আসছে অনার ম্যাজিক৯ প্রো

    স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

    টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নির্বাচন অ‌ক্টোব‌রে

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.