Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » নগদ-এ কেনাকাটার পেমেন্ট করলে পাবেন বিএমডব্লিউ গাড়ি
    উদ্যোক্তা

    নগদ-এ কেনাকাটার পেমেন্ট করলে পাবেন বিএমডব্লিউ গাড়ি

    March 23, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : ঈদের আগে নগদ নিয়ে এলো দারুণ এক মেগা অফার। নগদ পেমেন্টে কেনাকাটা করে পেতে পারেন কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি। সঙ্গে থাকছে টয়োটা গাড়ি, মোটরসাইকেল, রেফ্রিজারেটর, টেলিভিশন, স্মার্টফোন, স্মার্টওয়াচ ও হেডফোনসহ শত শত পুরস্কার।

    নির্দিষ্ট মার্চেন্টে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে এসব গিফট পাওয়ার সুযোগ থাকছে। তাছাড়া প্রতি ঘণ্টায় কেনাকাটার পেমেন্টে করে গ্রাহক পেতে পারেন ১০০ ভাগ বা সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

    আজ বৃহস্পতিবার থেকে নগদ-এর গ্রাহকেরা দারুণ এই মেগা অফার উপভোগ করতে পারবেন। মেগা অফারের এই ক্যাম্পেইন চলবে ২৩ মার্চ থেকে আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত।

    এই ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ তিনবার ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন এবং মেগা অফারের জন্য শুধু একবারই যোগ্য হবেন।

    ক্যাশব্যাকটি প্রতি ঘণ্টায় ১০ জন গ্রাহককে প্রদান করা হবে। এক্ষেত্রে ক্যাশব্যাকটি পরবর্তী কার্যদিবসে গ্রাহকের ওয়ালেটে পৌঁছে যাবে।

    এই ক্যাশব্যাক অফারটি দিনের সকাল ১০টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উপভোগ করা যাবে।
    মেগা গিফট-এর জন্য মনোনীত হলে একজন গ্রাহককে পরবর্তী কর্মদিবসে নগদ-এর কাস্টমার সার্ভিস থেকে আউটবাউন্ড কল করে জানিয়ে দেবে এবং একটি এসএমএস-এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

    উল্লেখ থাকে যে, মেগা অফার ও ক্যাশব্যাকের বিষয়ে নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং নগদ কর্তৃপক্ষ যেকোনো সময় অফারের শর্ত পরিবর্তন, পরিবর্ধনসংযোজন কিংবা বাতিল করতে পারে।

    এ ছাড়াও নগদ-এর অনলাইন ও কিছু নির্দিষ্ট মার্চেন্টে নিয়মিত ক্যাশব্যাক ও মেগা অফার চালু থাকবে। নির্দিষ্ট অনলাইনে কেনাকাটা করে নগদ-এর মাধ্যমে ২২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক এবং মেগা অফার জেতার সুযোগ। পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক গ্রোসারিতে এক হাজার টাকা পেমেন্ট করে গ্রাহকেরা ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। লাইফস্টাইলে ১৫ শতাংশ এবং ফার্মেসিতে ১০ শতাংশ ক্যাশব্যাকও উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। মেগা পুরস্কারের জন্য গ্রাহককে ৫০০ টাকার পেমেন্ট করতে হবে।

    নগদ-এর দারুণ এই মেগা অফারের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘গ্রাহকদের জন্যেই সব সময় আমরা কাজ করি। গ্রাহকদের সন্তুষ্ট করা, তাদের জীবনকে আরো সহজ করা এবং তাদের আনন্দ দেওয়ার জন্যেই আমরা আমাদের সেবার ডালি সাজাই। কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি এবং অন্যান্য পুরস্কারও গ্রাহকদের আনন্দ দেওয়া এবং তাদের ডিজিটাল পেমেন্টের প্রতি আকৃষ্ট করার অভিপ্রায় থেকে। শুরু থেকেই আমরা এমন কিছু করতে চেয়েছি, যা বাংলাদেশ আগে কখনো দেখেনি। বিএমডব্লিউ গাড়িও সেই চিন্তারই প্রতিফলন।’

    সারা দেশজুড়ে ৩০০টিরও বেশি ব্র্যান্ড ও ৬ হাজারের বেশি আউটলেটে নগদ-এর এই মেগা অফার উপভোগ করা যাবে।

    অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা নগদ-এর ওয়েবসাইট ও ফেসবুকে নজর রাখতে পারেন।

    অনলাইন কেনাকাটা নগদ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleন‌্যাশনাল হেলথকেয়ার ডাটাবেজ তৈ‌রির ল‌ক্ষ্যে বৈঠক
    Next Article ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এর কারিগরি সহযোগী হিসেবে কাজ করছে রকস্ট্রিমার

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.