Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » জিপি স্টার গ্রাহকরা লে রয়্যালে পাবেন বিশেষ সুবিধা!
    খবর

    জিপি স্টার গ্রাহকরা লে রয়্যালে পাবেন বিশেষ সুবিধা!

    April 5, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : গ্রাহকদের জীবনযাত্রার অভিজ্ঞতাকে আরো উন্নত ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে আইকনএক্স লিমিটেডের সাথে চুক্তি সই করেছে গ্রামীণফোন। ফলে এখন থেকে গ্রামীণফোনের প্রিমিয়াম গ্রাহকরা লে মেরিডিয়ান ঢাকা’র মেম্বারশিপ প্রোগ্রাম লে রয়্যালে বিশেষ সুবিধা পাবেন।

    সম্প্রতি লে মেরিডিয়ান ঢাকায় এই দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই হয়।

    চুক্তির আওতায় জিপি স্টার গ্রাহক এবং গ্রামীণফোনের কর্মীরা লে রয়্যালের বার্ষিক মেম্বারশিপ গ্রহণের ওপর ১৫ শতাংশ, লে মেরিডিয়ান ঢাকায় ৫০ শতাংশ এবং অন্যান্য নির্ধারিত প্রিভিলেজ পার্টনারদের সেবার ওপর ৫৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন। সেই সাথে তাদের জন্য থাকছে এক বিশেষ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড।

    অনুষ্ঠানে গ্রামীণফোনের মার্কেটিং অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্টের প্রধান ফারহা নাজ জামান এবং আইকনএক্স লিমিটেডের পরিচালক তাসনুভা ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

    ভ্রমণ কিংবা খাওয়াদাওয়া থেকে শুরু করে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে দেশের স্বনামধন্য পণ্য এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে সেবা গ্রহণে জিপি স্টার গ্রাহকরা যেন সেরা সব অফার উপভোগ করতে পারেন – তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। দেশের বাইরে বিলাসবহুল ভ্রমণের ক্ষেত্রে গ্রাহকদেরক অনন্য অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এবারে লে রয়্যাল মেম্বারশিপ সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন।

    এ নিয়ে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের উপর যারা আস্থা রেখে আসছেন, সেই সকল প্রিমিয়াম গ্রাহকদের সেরা মানের সুবিধা ও সেবা দিতে গ্রামীণফোন প্রতিশ্রুতিবদ্ধ। লাইফস্টাইল পার্টনার হিসেবে গ্রাহকদের বিলাসবহুল ট্যুর ও উন্নত হোটেলে থাকার ক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে আমরা এবার আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল ব্র্যান্ডটির সাথে পার্টনারশিপ করেছি।’

    আইকনএক্স লিমিটেডের পরিচালক তাসনুভা ইসলাম বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করেই লে রয়্যালের সেবার ধরন নির্ধারিত হয়। গ্রামীণফোন ও লে রয়্যাল উভয়ের বিশেষ গ্রাহকদের জন্য এ পার্টনারশিপ নিঃসন্দেহে প্রিমিয়াম সেবা উপভোগের সুযোগ তৈরি করবে।’

    গ্রামীণফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleকোকা-কোলা ও বিদ্যানন্দের যৌথ উদ্যোগে প্রতিদিন ৪,০০০ মানুষের সাথে ইফতার শেয়ার করা হবে
    Next Article আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও মেশিন লার্নিং এর উপর কর্মশালার নিবন্ধন শুরু

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.