Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » বন্যার্তদের পাশে স্টার টেকের কর্মীরা, দিলেন এক দিনের বেতন
    খবর

    বন্যার্তদের পাশে স্টার টেকের কর্মীরা, দিলেন এক দিনের বেতন

    July 1, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : এক দিনের বেতন দিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ালেন স্টার টেক অ্যান্ড ইঞ্জিনয়ারিং লিমিটেডের কর্মীরা।

    বুধবার (৩০ জুন) মানবসম্পদ বিভাগের ম্যানেজার আমিনুল করিম খানের নেতৃত্বে একটি টিম আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাছে অনুদানের টাকা হস্তান্তর করে।

    এর আগে ‘দেশের জন্য আমরা’ শীর্ষক এক ভার্চুয়াল মিটিংয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তহবিল উত্তোলনের জন্য একটি কমিটি গঠন করে প্রতিষ্ঠানটি। স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আয়োজিত ওই অনলাইন বৈঠকে স্টার টেকের চেয়ারম্যান এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া এই তহবিল গঠনের বিষয়ে প্রস্তাব দেন।

    সামাজিকভাবে দায়বদ্ধ করপোরেট প্রতিষ্ঠান হিসেবে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং দুর্যোগকবলিত মানুষদের পাশে দাঁড়াতে সভা শেষে সর্বসম্মতিক্রমে সব কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন বন্যাকবলিত এলাকার মানুষদের দেওয়ার ঘোষণা দেন তিনি।

    মো. রাশেদ আলী ভূঁইয়া বলেন, ‘দেশের মানুষ বাঁচলে, বাঁচবে দেশ। দেশের এই বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা এবং আমাদের কর্মকর্তা ও কর্মচারীদের স্বপ্রণোদিত এই উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। চলতি মাসের এক দিনের বেতন অনুদান দিয়ে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়াতে চান তাঁরা। আমি মনে করি এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও বানভাসি মানুষের দুর্ভোগ লাঘব করতে সাহায্য করবে।’

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Article৪ জেলায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ দিলো আইএসপিএবি
    Next Article ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে নীতিমালা প্রকাশ

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.