Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করবে না চীন
    আন্তর্জাতিক

    মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করবে না চীন

    October 18, 2025
    ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: বেইজিং এখন চায় না—যুক্তরাষ্ট্র সহজে তাদের সরকারি নথিপত্র পড়তে পারুক এবং জেনে যাক। এর আগে যেমন আমেরিকায় ইউরোপীয়দের প্রথম আগমনের সময় তারা স্থানীয় জনগোষ্ঠীর সামনে নিজেদের নির্দেশ পড়ে শোনাত। এখন ঠিক তেমনই এক দৃশ্য যেন দেখা যাচ্ছে চীনের আচরণেও।

    তবে এবার চীনের লক্ষ্য দখল নয়, নিয়ন্ত্রণ।  আর সেই লক্ষ্যেই চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিরল খনিজ রপ্তানির ওপর নতুন নির্দেশনা জারি করেছে। কিন্তু সেই নথি খোলা যাচ্ছে না মাইক্রোসফট ওয়ার্ড কিংবা অন্য কোনো মার্কিন সফটওয়্যারে। প্রথমবারের মতো মন্ত্রণালয় এমন ফাইল ফরম্যাটে নথি প্রকাশ করেছে, যা কেবল চীনের নিজস্ব ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ‘ডব্লিউপিএস অফিস’-এ খোলা যায়। হংকং থেকে প্রকাশিত সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

    এর আগে  ২০২২ সালে চীনের রাষ্ট্রায়ত্ত সম্পদ তদারকি কমিশন নির্দেশ দিয়েছিল—সব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে ২০২৭ সালের মধ্যে দাপ্তরিক কার্যক্রমে পুরোপুরি দেশীয় সফটওয়্যার ব্যবহারে যেতে হবে। এরপর থেকেই ডব্লিউপিএস অফিস হয়ে উঠেছে দেশটির সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসর। একই সঙ্গে টেনসেন্ট, হুয়াওয়ে, আলিবাবা ও নেটইজ নিজেদের তৈরি ই-মেইল ক্লায়েন্ট, ক্লাউডসহ নানা ডিজিটাল সেবা উন্নয়ন করছে।

    ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকের একটি ত্রুটিপূর্ণ আপডেটের কারণে সারা বিশ্বে মাইক্রোসফট উইন্ডোজ সিস্টেম অচল হয়ে পড়েছিল। কিন্তু চীন তেমন ক্ষতির মুখে পড়েনি। কারণ দেশটির ব্যাংক, বিমান সংস্থা থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সেবাদাতা প্রতিষ্ঠান আগেই বিদেশি সিস্টেম ত্যাগ করে স্থানীয় সফটওয়্যারে চলে গিয়েছিল। আর এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না।

    বিদেশি সফটওয়্যার কোম্পানিগুলো চীনে ধীরে ধীরে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। কেউ কেউ বাধ্যও হচ্ছে। অ্যাডোব ও সিট্রিক্স (বর্তমানে ক্লাউড সফটওয়্যার) চীনে তাদের ব্যবসা সীমিত করেছে। আর মাইক্রোসফট ২০২৪ সালের মধ্যেই সাংহাইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার ও মূল ভূখণ্ডের সব আউটলেট বন্ধ করে দিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে চীনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থা বাইটড্যান্স, আলিবাবাসহ বড় কোম্পানিগুলোকে এনভিডিয়ার ‘আরটিএক্স প্রো ৬০০০ ডি’ চিপের পরীক্ষা ও কেনা বন্ধের নির্দেশ দিয়েছে।

    এর আগে চীনের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ টেনসেন্ট, বাইদু ও বাইটড্যান্সের মতো দেশীয় প্রযুক্তি কোম্পানিগুলোকে এনভিডিয়ার ‘এইচ ২০’ এআই চিপ ব্যবহারে সতর্ক করেছিল। কারণ এসব চিপ জাতীয় নিরাপত্তা ও ডেটা ঝুঁকির কারণ হতে পারে বলেছিল।

    বেইজিংভিত্তিক সফটওয়্যার কোম্পানি কিংসফট তৈরি করেছে এই ডব্লিউপিএস অফিস। সফটওয়্যারটির কোডিং পদ্ধতি ভিন্ন হওয়ায় এর ফাইল সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে খোলা যায় না; এটি আগে কনভার্ট করতে হয়। এ পরিবর্তনের সময়টা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এখন স্নায়ুযুদ্ধের মতো উত্তেজনা চলছে। প্রযুক্তি, সেমিকন্ডাক্টর আর ডিজিটাল সিস্টেম—সব কিছুই এখন দুই পরাশক্তির মধ্যে কৌশলগত প্রতিযোগিতার অস্ত্রে পরিণত হয়েছে। আর এ পরিবর্তনের পেছনে আছে চীনের বড় লক্ষ্য—প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন। গত কয়েক বছরে বেইজিং সরকারি দপ্তর, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ শিল্প খাতে বিদেশি আইটি সিস্টেমের ওপর নির্ভরতা কমাতে জোর দিচ্ছে।

    চীন মাইক্রোসফট ওয়ার্ড
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleজিপি শিল্ডে নাভানার কর্মীদের ডিজিটাল নিরাপত্তা জোরদার
    Next Article X-এর অ্যালগরিদমে বড় পরিবর্তন: নিয়ন্ত্রণে আসছে AI ‘Grok’

    সম্পর্কিত নিবন্ধ

    নিরাপত্তা পরীক্ষায় অপ্রত্যাশিত ঘটনা, বিপাকে ওপেনএআই

    শিশুদের জন্য নতুন নিয়ম, বিশ্বজুড়ে কড়াকড়ি

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.