Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » টফি’তে লাইভ উপভোগ করা যাবে ভারত-বাংলাদেশ সিরিজ
    খবর

    টফি’তে লাইভ উপভোগ করা যাবে ভারত-বাংলাদেশ সিরিজ

    September 22, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: ক্রিকেট মানেই উত্তেজনা, কষ্ট আর আনন্দের মাখামাখি। বাংলাদেশের খেলা মানেই এর খুঁটিনাটির দিকে পুরোপুরি নজর রাখা। একটা ক্যাচ মিস বা ছক্কাও যেন চোখ এড়িয়ে না যেতে পারে। ক্রিকেটের প্রতি আমাদের এই আবেগকে এখন হাতের মুঠোয় নিয়ে এসেছে টফি। ভারত-বাংলাদেশ সিরিজ ২০২৪ যেকোনো জায়গায় বসে উপভোগের এ এক সুবর্ণ সুযোগ!

    আজ থেকে শহর জুড়ে ক্রিকেট ফ্যানদের একটাই আলোচনার বিষয়, আর তা হচ্ছে টেস্ট আর টি২০ সিরিজ। আর ক্রিকেটপ্রেমীরা যেন যেকোনো জায়গা থেকে এই সিরিজ উপভোগ করতে পারেন তা নিশ্চিত করতে পুরো সিরিজটি প্রিমিয়াম কনটেন্ট হিসেবে লাইভ স্ট্রিমিংয় করবে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি। যেকোনো ডিভাইস থেকে ম্যাচ দেখতে বাংলালিংক ব্যবহারকারীরা যথাক্রমে মাত্র ৫৬ টাকা ও ১০৬ টাকা দিয়ে ৭ দিন মেয়াদী ২জিবি টফি ও ৩০ দিন মেয়াদী ৫জিবি টফি অফার কেনার সুযোগ পাবেন।

    অন্যরা তাদের বিকাশ বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ২০ টাকায় ডেইলি (প্রতিদিন) সাবস্ক্রিপশন, ৫০ টাকায় উইকলি (সাপ্তাহিক) সাবস্ক্রিপশন ও ৯৯ টাকায় মান্থলি (মাসিক) সাবস্ক্রিপশন কেনার সুযোগ পাবেন, যা এই পুরো সিরিজের জন্য প্রযোজ্য হবে। এই প্যাকেজগুলো শুধুমাত্র ভারত-বাংলাদেশ সিরিজের জন্য প্রযোজ্য, যা ১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এছাড়াও, ২৭ সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ২য় টেস্ট থেকে বিকাশ ব্যবহার করে সাবস্ক্রিপশন নেয়ার ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার।

    এ বিষয়ে টফি’র ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “ক্রিকেটের সঙ্গে মিশে আছে আবেগ। আমরা আমাদের অফিস, বন্ধুদের সাথে স্কুল বা পরিবারের সাথে বাসায়; যেখানেই থাকি না কেন, খেলার সময় আমরা ক্রিকেট থেকে এক সেকেন্ডও চোখ সরাতে চাই না। আমাদের সকল গ্রাহক যেন যেকোনো পরিস্থিতিতে ক্রিকেটের সকল খুঁটিনাটি যেকোনো জায়গায় বসে উপভোগ করার সুযোগ পান সেজন্য আমরা টফিতে লাইভ স্ট্রিমিংয় নিয়ে এসেছি।”

    টফিতে বাংলাদেশের খেলার লাইভ অভিজ্ঞতা উপভোগ করতে ক্লিক করুন – https://toffeelive.com

    ক্রিকেট টফি ভারত-বাংলাদেশ সিরিজ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleটোকিও গেম শোতে অংশ নিবে রাইজাপ ল্যাবস
    Next Article স্বাধীন কমিশন হয়েও মন্ত্রণালয়ের নির্দেশ কেন শুনল বিটিআরসি, প্রশ্ন উপদেষ্টার

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.