Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও মেশিন লার্নিং এর উপর কর্মশালার নিবন্ধন শুরু
    খবর

    আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও মেশিন লার্নিং এর উপর কর্মশালার নিবন্ধন শুরু

    April 5, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: ওপেন এআই হ্যাকাথন আয়োজন করার লক্ষ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং মুনির হাসান ডট কম যৌথভাবে নিয়মিত কর্মশালার আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ০৮ এপ্রিল তারিখে অনুষ্ঠিত হবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (AI) ও মেশিন লার্নিং (ML) এর উপর বিশেষ কর্মশালা। “Unlearn to Relearn the Revolution in Vector Database to Large Scale AI/ML Deployment” শিরোনামে ঐদিন রাত ১০ টায় অনলাইন প্লাটফর্ম জুমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। মেশিন লার্নিং এর একটি শক্তিশালী টুল ভেক্টর ডেটাবেসকে প্রাধান্য দিয়েই এ কর্মশালার আয়োজন করা হচ্ছে।

    ডেটাবেস বললে সাধারণত রিলেশনাল ডেটাবেসের কথা মনে করা হয়। সেখানে ম্যাচিংটা হয় সমান সমান কিংবা যথাযথ। কিন্তু এআই যখন থেকে কনটেক্সট ‘বোঝে’, সিমিলারিটি কম্পেয়ার করতে পারে তখন কিন্তু হুবহু মিলান্তিসের ব্যাপারটা আর আগের মতো থাকে না। সেই থেকে ভেক্টর ডেটাবেসের উত্থান। ভেক্টর ডেটাবেস ভেক্টর এমবেডিংসকে এমনভাবে ইনডেক্স আর সংরক্ষণ করে যেন দ্রুত খুজে পাওয়া যায় এবং তার চেয়ে বড় কথা সিমিলারিটি সার্চও করতে পারে। আর সেই সঙ্গে ক্রিয়েট, রিড, আপডেট ও ডিলিট (CURD) অপারেশন করতে পারে। সার্চের ব্যাপারের সাথে সাথে অবশ্যই মেটাডেটা ফিল্টারিং বা হরাইজোন্টাল স্কেলিং-ও করতে পারবে।

    অনেক বেশি ডেটার ক্ষেত্রে অবশ্যই এরকম ডেটাবেস থাকতে হয়। এআই-এর ক্রমাগত এজিআই হয়ে ওঠার পেছনে ভেক্টর ডেটাবেসের বেশ অবদান রয়েছে। আর যদি কখনো এআই/এমএলের ভাল কোন এপ্লিকেশন বানাতে হয় তাহলে এই ভেক্টর ডেটাবেসের ব্যাপারটা জানতে, বুঝতে ও ব্যবহার করতে পারতে হবে। এ কারনে ঢাকায় ওপেন এআই হ্যাকাথন আয়োজনের প্রস্তুতিতে এই ভেক্টর ডেটাবেস নিয়েই কর্মশালার আয়োজন করা হয়েছে। এ কর্মশালা পরিচালনা করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্ডহাম ইউনিভার্সিটির কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিপার্টমেন্টের এসোসিয়েট চেয়ার ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. রুহুল আমিন সজীব। বিশ্বের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’র মুখ্য গবেষক ও টিম লিডার হিসেবে কাজ করেছেন মো. রুহুল আমীন সজীব। তারপর আমেরিকা গিয়ে এনএলপিতে গবেষণা করে পিএইচডি করেছেন। এছাড়া অ্যামাজন রিসার্চে কাজ করেছেন ভেক্টর ডেটাবেস নিয়ে।

    কর্মশালা আয়োজন করার ব্যাপারে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, “ওপেন এআই হ্যাকাথনের উদ্দেশ্য হলো জিপিটি-৩ আর ৪ এর এপ্লিকেশন বানাতে পারে এ্মন কিছু লোকজনকে খোঁজা। তারই প্রাথমিক পর্যায় হিসেবে এ কর্মশালাগুলোর আয়োজন করা হচ্ছে। চতুর্থ কর্মশালা হিসেবে এ আয়োজন করা হচ্ছে।”

    কর্মশালাটি মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় আগ্রহী সকলের জন্য উন্মুক্ত, এবং অংশগ্রহণের মূল্যমান ১০০ টাকা।
    আগামী ০৭ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত নিবন্ধন করা যাবে।
    নিবন্ধন লিংক – https://www.munirhasan.com/courses/unlearn-to-relearn-the-revolution-in-vector-database-to-large-scale-ai-ml-deployment/

     

     

    আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স কর্মশালা মেশিন লার্নিং
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleজিপি স্টার গ্রাহকরা লে রয়্যালে পাবেন বিশেষ সুবিধা!
    Next Article বাংলাদেশের সাংবাদিকদের জন্য ফ্যাক্ট-চেকিং কোর্স নিয়ে এলো মেটা ও পয়ন্টার

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.