Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » গ্রামীণফোনকে শোকজ, অর্থদণ্ড হতে পারে ৩০০ কোটি
    অর্থ ও বাণিজ্য

    গ্রামীণফোনকে শোকজ, অর্থদণ্ড হতে পারে ৩০০ কোটি

    কলড্রপ ইস্যুতে অ্যাকশনে পলক
    July 3, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    কলড্রপ ইস্যুতে ১ জুলাই থেকে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেই প্রতিশ্রুতি রেখেছেন তিনি।

    দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনকে কলড্রপ ইস্যুতে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনকে এ শোকজ করেছে। গ্রামীণফোন যদি সদুত্তর দিতে না পারে তাহলে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

    বুধবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    প্রতিমন্ত্রী বলেন, স্পেকট্রাম বরাদ্দের তুলনায় ইউটিলাইজেশন কম। ওরা (গ্রামীণফোন) বারবার বলে টাওয়ার কম। কিন্তু টাওয়ার যা আছে, তাতে বিটিআরসি যতটুকু স্পেকট্রাম বরাদ্দ দিয়েছে, সেটা কেন ব্যবহার করছে না।

    জুনাইদ আহমেদ পলক বলেন, কারণ ওই স্পেকট্রাম ইউটিলাইজ করতে গেলে আরও কিছু টেকনোলজি এবং ফাইন্যান্সের বিষয় আছে, যেটা তাদের প্রতিশ্রুতি ছিল। কেন তারা সেটা করলেন না? এ কারণে আমরা তাদের শোকজ করেছি। তারা সদুত্তর দিতে না পারলে এক কোটি থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

    তিনি আরও বলেন, কলড্রপ ইস্যুতে অন্য অপারেটরদের অবস্থানও পর্যালোচনা করা হচ্ছে। সদুত্তর দিতে না পারলে পর্যায়ক্রমে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

    গত ৩০ জুন বিটিআরসিতে কলড্রপ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে মোবাইল অপারেটরগুলোর শীর্ষ কর্মকর্তাদের ডেকে নিয়ে সতর্ক করা হয়। ওইদিন সভায় প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানান, ১ জুলাই থেকে কলড্রপ ইস্যুতে অ্যাকশনে যাওয়া হবে। এরপর সর্বপ্রথম গ্রামীণফোনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।

    এদিকে, ডাক বিভাগের কর্মীদের ৫৫ কোটি টাকার প্রতারণার বিষয়ে সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে। তদন্তের পর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ বিবেচনায় চাকরিচ্যুত করা হবে। প্রয়োজনে ফৌজদারি আইনেও মামলা করা হবে।

    অ্যাকশন কলড্রপ গ্রামীণফোন জিপি জুনাইদ আহমেদ পলক মোবাইল অপারেটর
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Article২০৩৫ সালে হাইড্রোজেন জ্বালানির পরীক্ষামূলক ব্যবহার হবে: প্রধানমন্ত্রী
    Next Article স্মার্ট স্কুল বাস চালু করলো ডিএনসিসি, থাকছে প্রযুক্তির সমন্বয়

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.