নিজস্ব প্রতিবেদক: ময়মনিসিংহে সপ্তম ন্যাশনাল ইন্টাারনেট এক্সচেঞ্জ (আইএসপিএবি নিক্স) চালু করলো ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্টারনটে এক্সচেঞ্জ ট্রাস্টের আয়োজনে শনিবার সন্ধ্যায় একটি হোটেলে স্মার্ট টেলিকম সেবাটির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো: আব্দুর রহিম খান।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুর রহিম খান বলেন, একটি সময় আসবে যখন ডাটা ব্যবহারের পরিমাণ টেরাবাইটে উন্নীত হবে। তখন এই নিক্স এর প্রয়োজনীয়তা বোঝা যাবে। আইএসপিএবি বিষয়টি বুঝে পদক্ষেপ নেয়ায় দেশের ইন্টারনেট সেবার মান সমুন্বত হবে। আমার মনে হয় নিক্স এর মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামো এবং ডিজিটাল ইকোসিস্টেম আরো টেকসই হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ আফরোজ, যুগ্মসচিব (রপ্তানি-২), বাণিজ্য মন্ত্রণালয় ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বিপিসি। তিনি বলেন. দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে আমরা আমাদের নিক্স পপ প্রতিষ্ঠার সুযোগ প্রসারিত করবো। এক্ষেত্রে বিপিসি বরাবরের মতো আইএসপিএবি’র সঙ্গে থাকবে।
সভাপতির বক্তব্যে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন , সারাদেশে সাধারণ মানুষের মধ্যে স্বল্প মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান এবং সরকারের বৈদেশিক মূদ্রা সাশ্রয় করাই হলো এই নিক্স এর প্রদান উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়েই রাজধানীতে মহাখালি, মতিঝিল, ধানমন্ডি, মিরপুর চারটি পপ সহ খুলনা ও চট্টগ্রাম বিভাগে নিক্স স্থাপন করেছি। আমরা আশা করি আইবিপিসির সহযোগীতায় আগামী এক বছরের মধ্যে সকল বিভাগীয় ও কিছু জেলা শহরে প্রয়োজনীয় নিক্স পপ স্থাপন করতে পারব। যা স্মার্ট বাংলাদেশ এর ব্যাকবোন হিসেবে কাজ করবে।
আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞাঁ বলেন, নিক্স এর মাধ্যমে লোকাল ডাটা লোকালী রেখে আমাদের ইন্টারনেটের বিপদ থেকে রক্ষা করবে বলে মনে করি। প্রাকৃতিক ও মনুষ্য দুর্যোগে এই নেটওয়ার্ক স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের প্রত্যাশা, আইবিপিসির সহযোগিতায় আগামী এক বছরের মধ্যে সকল বিভাগীয় ও কিছু জেলা শহরে প্রয়োজনীয় নিক্স পপ স্থাপন করে নিক্স সেবাটি তৃণমূলে পৌঁছে দিতে পারবো।
অনুষ্ঠানে জানানো হয়, আগে সিঙ্গাপুর থেকে যে ডেটা ময়মনিংহে পৌঁছতে ৫৫ মিলি সেকেন্ডে সময় লাগতো এখন ১ মিলি সেকেন্ডে সেই সেবা মিলবে নিক্সের মাধ্যমে। ময়মনসিংহের ইন্টারনেট ব্যবহারকারীরা আরো দ্রুত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রাজধানীর মহাখালি, মতিঝিল, ধানমন্ডি ও মিরপুর ছাড়াও ঢাকার বাইরে খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহে নিক্স স্থাপনের পর কুমিল্লা, বগুড়া ও রাজশাহীতে নিক্স স্থাপন করা হবে।
উন্নত ইন্টারনেট পারফরম্যান্স এর সাথে, আইএসপিএবি নিক্স বাংলাদেশের মধ্যে ডিজিটাল পরিষেবাগুলোর বিকাশ ও প্রচারকে উৎসাহিত করবে। এটি ই-কমার্স, মিডিয়া, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো সেক্টরে উদ্ভাবন, উদ্যোক্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও উদ্দীপ্ত করবে। তাছাড়া আইএসপিএবি নিক্স বাংলাদেশের মধ্যে ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল পরিষেবা হোস্ট করার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরী ।
সামগ্রিকভাবে, আইএসপিএবি নিক্স বাংলাদেশের ইন্টারনেট ল্যান্ডস্কেপ পরিবর্তন করতে, ডিজিটাল অন্তর্ভুক্তি, উদ্ভাবন, এবং সকল নাগরিক এবং স্টেকহোল্ডারদের সুবিধার জন্য অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করার সম্ভাবনা রাখে। কৌশলগত পরিকল্পনা, বিনিয়োগ এবং সহযোগিতার মাধ্যমে, আইএসপিএবি নিক্স একটি শক্তিশালী, আন্তঃসংযুক্ত, এবং স্থিতিস্থাপক ইন্টারনেট অবকাঠামো তৈরি করার জন্য এক যুগান্তকারী ভুমিকা রেখে চলেছে। সর্বোপরি দেশের বৈদেশিক মূদ্রা সাশ্রয় করতে এই নিক্স স্থাপনের অন্যতম উদ্দেশ্য ও বটে।
আইএসপিএবিনিক্স বাংলাদেশের মধ্যে উন্নত ইন্টারনেট সেবা ও বৈদেশিক মূদ্রা সাশ্রয়ের জন্য একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করছে। বাংলাদেশে নিক্সগুলো ৩০০ জিবি লোকাল ব্যান্ডউইথ আদান প্রদান করে থাকে এর মধ্যে আইএসপিএবিনিক্স ১০০জিবি, বিডিআইক্স ১০০ জিবি অন্যান্য সব আইক্স মিলে ১০০ জিবি ট্রাফিক আদান প্রদান করে থাকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞাঁ এবং স্বাগত বক্তব্য রাখেন আইএসপিএবি, ময়মনসিংহ বিভাগের আহবায়ক মো: কাজী সাজ্জাদ হোসেন রতন।
আইএসপিএবির সভাপতি মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএসপিএবির সিনিয়র সহ-সভাপতি মো: জাকির হোসাইন, সহ-সভাপতি মো: আনোয়ারুল আজিম, যুগ্ন সাধারণ সম্পাদক, আইএসপিএবি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়্যুম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মোহাম্মাদ আনোয়ার হোসেন, পরিচালক মাহবুব আলম রাজু, সাকিফ আহমেদ, মোঃ নাছির উদ্দিন এবং মোঃ মাহমুদুল হাসান আরিফ উপস্থিত ছিলেন।