Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » অনলাইনে ঘড়ি অর্ডার করে হাতে পেলেন পেঁয়াজ
    উদ্যোক্তা

    অনলাইনে ঘড়ি অর্ডার করে হাতে পেলেন পেঁয়াজ

    April 5, 2019
    techzonetv-e commerce
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি প্রতিনিধি, লক্ষীপুর, ৪ এপ্রিল, ২০১৯ : বাড়িতে বসেই পছন্দের জিনিস পেতে দেশে বর্তমানে নানা নামের অনলাইন শপ চালু হয়েছে। এরকমই অনলাইন থেকে একটি পণ্য ঘড়ি কিনে প্রতারিত হয়েছেন লক্ষ্মীপুরের পিয়াস সরকার। 

    ঘড়ির জন্য ১৮০০ টাকা দিয়ে তিনি পেয়েছেন দুটি পেঁয়াজ। ‘স্মার্ট শপ ঢাকা; নামে একটি অনলাইন মার্কেটিং পেজ তার সাথে এ প্রতারণা করে। এদিকে এ ঘটনায় তিনি লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

    পিয়াস লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার জয়দেব সরকারের ছেলে ও স্কাই ইন্টারনেটের লক্ষ্মীপুর শাখার ব্যবসায়ী।

    ডায়েরিতে বলা হয়, সোমবার (১ এপ্রিল) স্মার্ট শপ ঢাকা নামক একটি অনলাইন পেজ থেকে পিয়াস একটি স্মার্ট ঘড়ি অর্ডার করেন। ঘড়িটির দাম ১৮ শ টাকা। ঘড়িটি পেতে ৬০ টাকা এসএ পরিবহনকে বাড়তি বিল দিতে ওই অনলাইন থেকে জানানো হয়েছে। তবে বিক্রেতাদের সাথে ক্রেতার ফেসবুক পেজ ম্যাসেঞ্জারে যোগাযোগ হয়েছে।

    পরে মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় এসএ পরিবহন লক্ষ্মীপুর শাখা থেকে ১৮৬০ টাকা দিয়ে তার নামে আসা ঘড়ির প্যাকেটটি গ্রহণ করে। কিন্তু প্যাকেটটি খুলে ঘড়ির বদলে পাওয়া গেছে দুটি পেঁয়াজ। এরপরই তিনি বিল ভাউচারে থাকা বিক্রেতাদের নম্বরে কল দিয়েও যোগাযোগ করতে পারেননি।

    পিয়াস সরকার বলেন, বাক্সটি খুলে ঘড়ির বদলে পেয়ছি দুটি পেঁয়াজ। এরপর থেকেই ওই অনলাইনের নম্বরে কল দিয়েও যোগাযোগ করা যায়নি। পেজটিও বন্ধ দেখাচ্ছে। এ বিষয়ে এসএ পরিবহনকে জানালে তারা থানায় সাধারণ ডায়েরির কথা বলে। পরে সাধারণ ডায়েরির একটি ফটোকপি এসএ পরিবহনে জমা দিয়েছি।

    এ ব্যাপারে এসএ পরিবহনের লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক নুরুল আলম বলেন, পণ্যটির বক্স ও সাধারণ ডায়েরির একটি কপি আমাদের মূল শাখায় পাঠানো হয়েছে। সেখান থেকে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

    অনলাইন কেনাকাটা ই-কমার্স
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleভিডিও মার্কেটিং ফর লোকাল বিজনেস প্রশিক্ষণে অংশ নিন রেজিস্ট্রেশন করে
    Next Article বিবাহ বিচ্ছেদ : অ্যামাজন প্রতিষ্ঠাতার, বিচ্ছেদ মূল্য ৩৫০০ কোটি ডলার

    সম্পর্কিত নিবন্ধ

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ডিজিটাল কমার্সে শ্রেষ্ঠত্বের মুকুট এবার যার মাথায়

    ই-কমার্সে আসছে কঠোর নিয়ন্ত্রণ

    রাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন

    আটাবে নির্বাচন নিয়ে উত্তেজনা

    বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে, খরচ হাজারে সাড়ে ৮ টাকা

    তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য আইএফএডিকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

    পদত্যাগের চিঠিতে যা লিখলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ

    ই-কমার্স খাতে ১৩ দিনে ১৭শ’ কোটি টাকার ক্ষতি

    টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করল স্টার্টআপ বাংলাদেশ

    ই-ক্যাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

    বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে- শিল্পমন্ত্রী

    লজিস্টিকস ট্র্যাকিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে চায় বেসিস

    অনলাইনে কোরবানির পশু কেনাবেচা ও ফ্রিজ-টিভি জেতার সুযোগ

    জাপানে উদ্ভাবনী মেলায় বাংলাদেশের ৫ স্টার্টআপ

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.