Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » জেনেভায় ডব্লিউএসআইএসের এক্সিবিশন উদ্বোধন করলেন বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী
    বিশেষ

    জেনেভায় ডব্লিউএসআইএসের এক্সিবিশন উদ্বোধন করলেন বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী

    April 10, 2019
    ডব্লিউএসআইএসের এক্সিবিশন উদ্বোধন করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ফোরামের কো-চেয়ারম্যান আইটিইউ মহাসচিব হাউলিন ঝাউ।
    ডব্লিউএসআইএসের এক্সিবিশন উদ্বোধন করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ফোরামের কো-চেয়ারম্যান আইটিইউ মহাসচিব হাউলিন ঝাউ।
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    বিশেষ প্রতিনিধি ।। ৯ এপ্রিল, ২০১৯ : ১৫০ টির বেশি দেশের ১০০ জনেরও বেশি মন্ত্রী এবং উপমন্ত্রীসহ ৩ হাজারের বেশি প্রতিনিধির অংশগ্রহণে ’দ্যা সামিট অন দ্যা ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ফোরাম জেনেভায় শুরু হয়েছে।

    ‘টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি‘ এই প্রতিপাদ্য নিয়ে ৮ এপ্রিল থেকে শুরু হওয়া ৫দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

    গতকাল ডব্লিউএসআইএসের এক্সিবিশন উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী।

    বিশ্বব্যাপী জাতিসংঘের বহুমাত্রিক অংশিদারদের প্লাটফর্ম ডব্লিউএসআইএস ফোরাম-১৯ এর চেয়ারম্যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ফোরামের কো-চেয়ারম্যান আইটিইউ মহাসচিব হাউলিন ঝাউ।

    আইটিইউ, ইউনেস্কো, ইউএনডিপি এবং ইউএনসিটিএডি এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতিসংঘের এ রকম বড় কোনো সামিটের চেয়ারম্যান হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটিই প্রথম।

    এর আগে মন্ত্রীর সাথে জেনেভায় তার অফিসকক্ষে আইটিইউ মহাসচিব হাউলিন ঝাউ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

    ডব্লিউএসআইএস ফোরাম-১৯ এর চেয়ারম্যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এর সাথে আইটিইউ মহাসচিব হাউলিন ঝাউ এর দ্বিপাক্ষিক বৈঠক
    ডব্লিউএসআইএস ফোরাম-১৯ এর চেয়ারম্যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এর সাথে আইটিইউ মহাসচিব হাউলিন ঝাউ এর দ্বিপাক্ষিক বৈঠক

    জানা গেছে, বৈঠকে তারা ফোরামের সার্বিক বিষয়াদি ছাড়াও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির বৈশ্বিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

    বাংলাদেশের চেয়ারম্যানশিপকে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন খুবই গুরুত্বের সাথে দেখছে, বৈঠকে উল্লেখ করেন হাউলিন ঝাউ।

    বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারি বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। বাংলাদেশের টেলিডেনসিটি ও ইন্টারনেট ডেনসিটির দ্রুত প্রসার, তৃনমূল জনগোষ্ঠীর দোরগোড়ায় তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দেওয়া, ই-গভর্ণমেন্ট, ই-কমার্সসহ তথ্যযোগাযোগ অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন কর্মসূচি ও অগ্রগতির চিত্র তুলে ধরেন টেলিযোগাযোগ মন্ত্রী।

    হাউলি বাংলাদেশের অগ্রগতির ভূয়শী প্রশংসা করে বলেন, বাংলাদেশে এখন পৃথিবীর বহু দেশের কাছে রোল মডেল। ফোরামে অংশগ্রহণকারি বিশ্ব নেতাদের তিনি অভাবনীয় অগ্রগতির বাংলাদেশকে অনুসরণ করার জন্য পরামর্শ দেবেন বলে হাউলি জানান।

    মোস্তাফা জব্বার আইটিইউ মহাসচিবকে এই ক্ষেত্রে তার সরকারের সর্বাতœক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

    বৈঠকে তথ্যপ্রযুক্তি সচিব এন এম জিয়াউল আলম, জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান এবং বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক মধ্যে উপস্থিত ছিলেন ।

    ডব্লিউএসআইএস মোস্তাফা জব্বার
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleসম্মাননা পেল দেশের প্রতিভাবান তিন উদ্যোক্তা
    Next Article অনলাইনে অর্ডার করে পেঁয়াজের পর ক্রেতার হাতে মিলল হুইল সাবান

    সম্পর্কিত নিবন্ধ

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    কনভেতে বিটিআরসির জাতীয় গণশুনানি, দেশীয় প্রযুক্তির নতুন মাইলফলক

    ব্র্যাক ইউনিভার্সিটিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক মাস্টার্স শুরু, কি কী চ্যালেঞ্জ সামনে?

    বিটিআরসির সেই আমজাদ স্থায়ীভাবে বরখাস্ত

    ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা

    শেনজেনে অনার আলফা: এক ছাদের নিচে ভবিষ্যতের প্রযুক্তি

    অনলাইনে জুয়া ও পর্নো বিজ্ঞাপন নিষিদ্ধ: সরকার

    ব্যান্ডউইথ সংকটে বাংলাদেশ, সমাধানে কী ভাবছে সরকার !

    ভবিষ্যৎ অনিশ্চয়তায় এনটিটিএন খাত, বাজার হারাচ্ছে ভারসাম্য

    নিয়ম ভেঙে জাতীয় লাইসেন্স : বিটিআরসির নীরব কেলেঙ্কারি?

    ডেটা সেন্টারে দেড় হাজার কোটি টাকা গচ্চা

    সংশোধন জরুরি, বাতিল নয়: সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে বিশেষজ্ঞরা

    ফার্মগেটের কম্পিউটার পার্টস বিক্রেতা সবুর ড্যাফোডিল দিয়ে মালয়েশিয়া-দুবাইয়ে গড়েন বাড়ি ব্যবসা

    বিটিআরসির সঙ্গে ‘কিস্তির খেলায়’ আমরা টেকনোলজিস

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.