Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ঢাকায় উবার ইটস চালু করতে বাংলাদেশে নিয়োগ পেয়েছে মিশা আলি
    উদ্যোক্তা

    ঢাকায় উবার ইটস চালু করতে বাংলাদেশে নিয়োগ পেয়েছে মিশা আলি

    April 16, 2019
    techzonetv-uber eats Misha Ali
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি ।। ঢাকা, এপ্রিল ১৬, ২০১৯: বাংলাদেশে অপারেশন পরিচালনার জন্য মিশা আলিকে লিড হিসেবে নিয়োগ দিয়েছে উবার ইটস।

    ই-কমার্স ও স্টার্ট-আপস খাতে ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মিশা আলি বাংলাদেশে উবার ইটসের উদ্বোধন এবং এর ব্যবসা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেবেন। প্রাথমিকভাবে উবার ইটস ঢাকায় সেবা প্রদান করবে।

    উবার ইটস-এ যোগদান করার আগে মিশা বিক্রয় ডটকম, রেনাটা লিমিটেড, হিউলেট প্যাকার্ড এবং ওগিলভির মতো বিশিষ্ট স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানিতে নেতৃস্থানীয় পদে কর্মরত ছিলেন।

    সম্প্রতি তিনি ‘কু্কআপস’ নামে একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন, যা বাংলাদেশের শেফদের জন্য বিশেষ করে গৃহিণীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম, যা তাদেরকে ঘরে বসে আয় করার সুযোগ করে দেয়ার সাথে সাথে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিচ্ছে।

     

    techzonetv-uber eats

    বাংলাদেশে উবার ইটস’র লিড মিশা আলি বলেন, ‘আমি সবসময়ই প্রযুক্তির মাধ্যমে ভোক্তাদের হাতের নাগালে সুস্বাদু খাবার পৌঁছে দেয়ার ব্যাপারে আগ্রহী। অচিরেই ফুড ডেলিভারি বাংলাদেশে একটি বড় ব্যবসাখাত হয়ে উঠবে।

    ফুড ডেলিভারি কোম্পানিগুলোর জন্য বাংলাদেশের বাজার একটি সম্ভাবনাময় জায়গা। উবার ইটস এমন একটি কোম্পানি যা সারা বিশ্ব জুড়ে মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসের সংজ্ঞা বদলে দিয়েছে এবং এর অংশ হতে পেরে আমি অনেক খুশি।’

    উবার ইটস’র ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রধান ভাবিক রাথোর বলেন, ‘বাংলাদেশে উবার ইটস–এর যাত্রা শুরুর নেতৃত্বে মিশাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। মার্কেট সম্পর্কে তার জ্ঞান ও অভিজ্ঞতা, বিশেষ করে তার ফুড ডেলিভারি স্টার্টআপ চালনার অভিজ্ঞতা, বাংলাদেশে আমাদের ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকায় আমাদের যাত্রা শুরু নিয়ে আমরা আশাবাদী এবং আমাদের রাইড সার্ভিসের সুনাম আমাদের গ্রাহকদের সাথে যুক্ত করতে সাহায্য করবে। এই শহরের খাদ্যাভাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজেদের দেখতে পারাই আমাদের লক্ষ্য।’

    মিশা একজন বাংলাদেশী নাগরিক এবং ঢাকা থেকে উবার ইটস’র কার্যক্রম পরিচালনা করবেন।

    উবার ইটস
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleহুয়াওয়ে গ্লোবাল অ্যানালিস্ট সামিট : সম্পূর্ণ সংযুক্ত ও বুদ্ধিবৃত্তিক বিশ্ব গড়ার অঙ্গীকার
    Next Article বিনামূল্যের কলার টিউন সেট করলেই ফ্রি টকটাইম দিচ্ছে ওয়ালটন

    সম্পর্কিত নিবন্ধ

    ডিজিটাল কমার্সে শ্রেষ্ঠত্বের মুকুট এবার যার মাথায়

    ই-কমার্সে আসছে কঠোর নিয়ন্ত্রণ

    রাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন

    আটাবে নির্বাচন নিয়ে উত্তেজনা

    বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে, খরচ হাজারে সাড়ে ৮ টাকা

    তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য আইএফএডিকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

    পদত্যাগের চিঠিতে যা লিখলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ

    ই-কমার্স খাতে ১৩ দিনে ১৭শ’ কোটি টাকার ক্ষতি

    টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করল স্টার্টআপ বাংলাদেশ

    ই-ক্যাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

    বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে- শিল্পমন্ত্রী

    লজিস্টিকস ট্র্যাকিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে চায় বেসিস

    অনলাইনে কোরবানির পশু কেনাবেচা ও ফ্রিজ-টিভি জেতার সুযোগ

    জাপানে উদ্ভাবনী মেলায় বাংলাদেশের ৫ স্টার্টআপ

    দেশের প্রথম জিআই পণ্য-ভিত্তিক স্মার্ট ভিলেজ এক্সপো শনিবার

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.