Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » অনলাইনে অর্ডার করে পেঁয়াজের পর ক্রেতার হাতে মিলল হুইল সাবান
    উদ্যোক্তা

    অনলাইনে অর্ডার করে পেঁয়াজের পর ক্রেতার হাতে মিলল হুইল সাবান

    April 10, 2019
    টেকজোন টিভি-দারাজে অর্ডার করে মোবাইলের বদলে পেলেন হুইল সাবান
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    স্টাফ রিপোর্টার ।। ৯ এপ্রিল, ২০১৯ :  বর্তমানে তথ্য প্রযুক্তির প্রসারের পাশাপাশি গ্রামগঞ্জসহ প্রত্যন্ত অঞ্চলেও পৌছে গেছে দ্রুতগতির ইন্টারনেট। একই সাথে এখন ঘরে বসে মানুষ অনলাইন কিনতে পারছেন নানা ধরনের পণ্য। যেকারনে বিভিন্ন নামে যততত্র গড়ে উঠছে অনলাইন শপ।

    এসব শপের পাশাপাশি কিছু বিশ্বস্থ অনলাইন মার্কেপ্লেস ও রয়েছে যেখান থেকে মানুষ অনেকটা আস্থা নিয়ে ক্রয় বিভিন্ন দামের পণ্য। তবে সম্প্রতি তেমনি একটি স্বনামধন্য ই-কমার্স মার্কেটপ্লেস থেকে পণ্য কিনে প্রতারিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভাকুড়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন লিটন।

    তিনি অভিযোগ করেছেন দেশের বৃহৎ অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজের বিরুদ্ধে।

    গণমাধ্যমকে তিনি জানান, ইন্টারনেটে দারাজ অনলাইন শপে দেয়া বিজ্ঞাপন দেখে স্যামসাং এস৮ প্লাস মোবাইল অর্ডার করেন। অর্ডারের দুই দিন পর ঠাকুরগাঁও সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে তাকে জানানো হয় যে, তার নামে একটি প্যাকেট এসেছে। এরপর দারাজ থেকে পাঠানো প্যাকেটটি কুরিয়ার সার্ভিসের লোকজনের সামনেই তিনি। খোলার  তিনি দেখেন ভেতরে কোনো ফোন নেই। ফোনের বদলে রয়েছে ৩টি হুইল সাবান।

    বিষয়টি সঙ্গেসঙ্গে লিটন কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানান। এর পর তিনি দারাজে ফোন করেন ও মোবাইলের বদলে সাবানের প্যাকেট পাওয়ার কথা বলেন।

    ভুল হয়েছে স্বীকার করে বিষয়টি তদন্ত করে দেখবে বলে তাকে আশ্বস্ত করে বলে জানিয়েছেন দারাজের কর্তৃপক্ষ। সে সময় শিগগিরই একটি স্যামসাং এস৮ প্লাস মোবাইল লিটনের কাছে পাঠাবেন বলে প্রতিশ্রুতি দেন তারা।

    ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত জানিয়ে দারাজের জনসংযোগ কর্মকর্তা ফয়েজ জানিয়েছেন, ‘ব্যাপারটা আমরা জেনেছি। কোথাও একটা ভুল হয়েছে। ভুলটা কোথায় হয়েছে সেটা চিহ্নিত করার চেষ্টা করছি আমরা।’

    ভুক্তোভোগী গ্রাহকের কাঙ্খিত মোবাইলটি তারা আবার পাঠিয়েছেন দাবি করে তিনি বলেন, ‘মঙ্গলবারের (৯ এপ্রিল) মধ্যে ফোনটি তার হাতে পৌঁছে যাবে।’

    উল্লেখ্য, গত ৬ এপ্রিল কুরিয়ার সার্ভিসের অফিসে গিয়ে তিনি মোবাইল ফোনটির দাম ৩৬ হাজার ২৭১ টাকা পরিশোধ করেন।

    সম্প্রতি অনলাইন শপে পণ্য অর্ডার করে একইরকম ভুক্তোভোগী হয়েছেন লক্ষ্মীপুরের পিয়াস সরাকার নামের এক যুবক।

    তিনি ‘স্মার্ট শপ ঢাকা’ নামে একটি অনলাইন শপে একটি ঘড়ি অর্ডার করেন। এর জন্য পরিশোধ করেন এক হাজার ৮০০ টাকা।

    কিন্তু তার ঠিকানায় পাঠানো প্যাকেটটিতে ছিল না কোনো ঘড়ি। প্যাকেট খুলে সেখানে ঘড়ির বদলে দুটি পেঁয়াজ পান পিয়াস।

    techzonetv-e commerce

    সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে মোবাইলের বদলে সাবান পাওয়ার দৃশ্য ফেসবুকে দেখতে  এখানে ক্লিক করুন।

    ই-কমার্স দারাজ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleজেনেভায় ডব্লিউএসআইএসের এক্সিবিশন উদ্বোধন করলেন বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী
    Next Article এইচপি ল্যাপট‌প কি‌নে জিতে নিন এয়ার টি‌কেটসহ নি‌শ্চিত উপহার, সুযোগ ২৩ এপ্রিল পর্যন্ত

    সম্পর্কিত নিবন্ধ

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ডিজিটাল কমার্সে শ্রেষ্ঠত্বের মুকুট এবার যার মাথায়

    ই-কমার্সে আসছে কঠোর নিয়ন্ত্রণ

    রাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন

    আটাবে নির্বাচন নিয়ে উত্তেজনা

    বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে, খরচ হাজারে সাড়ে ৮ টাকা

    তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য আইএফএডিকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

    পদত্যাগের চিঠিতে যা লিখলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ

    ই-কমার্স খাতে ১৩ দিনে ১৭শ’ কোটি টাকার ক্ষতি

    টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করল স্টার্টআপ বাংলাদেশ

    ই-ক্যাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

    বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে- শিল্পমন্ত্রী

    লজিস্টিকস ট্র্যাকিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে চায় বেসিস

    অনলাইনে কোরবানির পশু কেনাবেচা ও ফ্রিজ-টিভি জেতার সুযোগ

    জাপানে উদ্ভাবনী মেলায় বাংলাদেশের ৫ স্টার্টআপ

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.