Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ৩২৩৬টি স্যাটেলাইটের মাধ্যমে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিবে অ্যামাজন
    উদ্যোক্তা

    ৩২৩৬টি স্যাটেলাইটের মাধ্যমে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিবে অ্যামাজন

    April 6, 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি ডেস্ক, ৬ এপ্রিল, ২০১৯ : বিশ্বের অন্তত ৯৫ শতাংশ মানুষকে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। ৩২৩৬টি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

    এজন্য ইতোমধ্যে  ‘প্রজেক্ট কুইপার’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় যেসব এলাকার মানুষ তাদের মৌলিক ইন্টারনেট সেবা পায় না তাদেরকে এই দ্রুত গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে চায় অ্যামাজন। এজন্য পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে ৩২৩৬টি স্যাটেলাইট ছাড়া হবে।

    বৃহস্পতিবার এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দেবার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। যা জানা গেছে শনিবার। এই ইন্টারনেট সেবা দিতে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ইউনাইটেড নেশন’স ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নে প্রজেক্ট কুইপারের সব কাগজপত্র জমা দিয়েছে।

    প্রজেক্ট কুইপারে ৭৮৪টি স্যাটেলাইট পৃথিবী থেকে ৩৬৮ মাইল দূরে, ১২৯৬টি স্যাটেলাইট ৩৭৯ মাইল দূরে এবং ১১৫৬টি স্যাটেলাইট ৩৯১ মাইল দূরে পাঠানো হবে।

    এই পরিকল্পনায় অবশ্য অ্যামাজনকে ইলোন মাস্কের স্পেসএক্স এবং ওয়ানওয়েবের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বীতায় যেতে হবে। কারণ, ইতোমধ্যে মাস্কের স্পেসএক্স ১২ হাজার স্যাটেলাইট পাঠানোর জন্য কাজ করছে। আর ওয়ানওয়েব গত ফেব্রুয়ারিতেই ছয়টি স্যাটেলাইট পাঠিয়ে দিয়েছে।

    স্যাটেলাইট গুচ্ছের মধ্যে কিছু সংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলতি বছরের শুরুতে কানাডা’র টেলিস্যাটের সঙ্গে চুক্তি করেছে অ্যামাজন প্রধান জেফ বেজোসের রকেট প্রতিষ্ঠান ব্লু অরিজিনও।

    অ্যামাজন জেফ বেজোস ব্রডব্যান্ড ইন্টারনেট স্যাটেলাইট
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleডায়মন্ড ওয়ার্ল্ডের বিবাহ বৈশাখী উৎসব
    Next Article ডুয়েট ও ফেনী বিশ্ববিদ্যালয় থেকে এসেছে ছয় উদ্ভাবন

    সম্পর্কিত নিবন্ধ

    ডিজিটাল কমার্সে শ্রেষ্ঠত্বের মুকুট এবার যার মাথায়

    ই-কমার্সে আসছে কঠোর নিয়ন্ত্রণ

    রাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন

    আটাবে নির্বাচন নিয়ে উত্তেজনা

    বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে, খরচ হাজারে সাড়ে ৮ টাকা

    তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য আইএফএডিকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

    পদত্যাগের চিঠিতে যা লিখলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ

    ই-কমার্স খাতে ১৩ দিনে ১৭শ’ কোটি টাকার ক্ষতি

    টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করল স্টার্টআপ বাংলাদেশ

    ই-ক্যাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

    বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে- শিল্পমন্ত্রী

    লজিস্টিকস ট্র্যাকিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে চায় বেসিস

    মেরামত হলো দ্বিতীয় সাবমেরিন ক্যাবল, সার্কিট চালু

    অনলাইনে কোরবানির পশু কেনাবেচা ও ফ্রিজ-টিভি জেতার সুযোগ

    জাপানে উদ্ভাবনী মেলায় বাংলাদেশের ৫ স্টার্টআপ

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.