Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » রবি’র রিটেইল পয়েন্টগুলোতেও পাওয়া যাবে বাসের টিকেট
    উদ্যোক্তা

    রবি’র রিটেইল পয়েন্টগুলোতেও পাওয়া যাবে বাসের টিকেট

    April 16, 2019
    techzonetv-robi bus titeckt
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    স্টাফ রিপোর্টার ।। ঢাকা, এপ্রিল ১৬, ২০১৯: রবি’র ডিজিটাল টিকেটিং প্লাটফর্ম বিডিটিকেটস’র পাশাপাশি এখন থেকে অপারেটরটির রিটেইল পয়েন্টগুলো থেকেও দূরপাল্লার বাসের টিকেট পাওয়া যাবে।

    ডিজিটাল মাধ্যমে যারা টিকেট কাটতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তাদের জন্য এ অনন্য সুযোগ এনেছে রবি।

    বিডিটিকেটস’র পক্ষ থেকে যাত্রীদের হাতে বাসের টিকেট পৌঁছে দিচ্ছে দেশজুড়ে ৩২ হাজারের বেশি রিটেইল পয়েন্ট। এর ফলে আক্ষরিক অর্থেই বিডিটিকেটস সব মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।

    নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট কাটতে ট্রাফিক জ্যামে অনেক সময় এবং বাড়তি টাকা ব্যয় হয়। এখন টিকেট কাটতে দূরে কোথাও যাওয়ার ঝামেলা এড়িয়ে গ্রাহকরা অপারেটরটির নিকটস্থ রিটেইল পয়েন্ট থেকে বাসের টিকেট কিনতে পারবেন। রবি ক্যাশ পয়েন্ট নামের এই রিটেইল পয়েন্টগুলো সহজেই চিনতে পারবেন গ্রাহকরা।

    যে কোন গ্রাহক যার একটি বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর আছে তিনি রবি’র রিটেইল পয়েন্ট থেকে টিকেট কিনতে পারবেন। এখান থেকে সরাসরি টাকা দিয়ে তাদের কাক্সিক্ষত টিকেট কিনতে পারবেন যাত্রীরা।

    রিটেইল পয়েন্টগুলোতে ইউটিলিটি বিল পরিশোধ, রিচার্জ করা ও ট্রেনের টিকেটও কাটা যাবে।

    পরিবহণ খাতের টিকেট কেনার প্রক্রিয়াকে ডিজিটাল সেবার আওতায় আনার লক্ষ্যে ২০১৫ সালে যাত্রা শুরু করে বিডিটিকেটস ডটকম। এই প্লাটফর্মটি থেকে এখন পর্যন্ত ৬০টির বেশি জেলার ৪৫টি’র বেশি বাস অপারেটরের টিকেট কেনা যায়। দৈনিক ৬৬ হাজারের বেশি টিকেট বিক্রি করছে বিডিটিকেটস।

    এটি চালুর পর থেকে ১০ লাখের বেশি গ্রাহক প্লাটফর্মটির সেবা গ্রহণ করেছেন। বাস টিকেটের পাশাপাশি অন্যান্য টিকেটিং সেবা দেওয়ারও পরিকল্পনা রয়েছে প্লাটফর্মটির।

    রবি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঅডিট প্রত্যাহার করতে বিটিআরসিকে গ্রামীণফোনের অনুরোধ
    Next Article বাংলা নববর্ষের প্রথম দিনে দ্বিগুণ ডাটা ব্যবহার গ্রামীণফোন গ্রাহকদের

    সম্পর্কিত নিবন্ধ

    ডিজিটাল কমার্সে শ্রেষ্ঠত্বের মুকুট এবার যার মাথায়

    ই-কমার্সে আসছে কঠোর নিয়ন্ত্রণ

    রাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন

    আটাবে নির্বাচন নিয়ে উত্তেজনা

    বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে, খরচ হাজারে সাড়ে ৮ টাকা

    তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য আইএফএডিকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

    পদত্যাগের চিঠিতে যা লিখলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ

    রবির কর্মী ও এলিট গ্রাহকদের জন্য কোডার্সট্রাস্ট’র কোর্সে বিশেষ ছাড়

    ই-কমার্স খাতে ১৩ দিনে ১৭শ’ কোটি টাকার ক্ষতি

    গেমিংয়ে মাতল বাংলাদেশ, ৩০ লাখ টাকা জিতলেন গেমাররা

    টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করল স্টার্টআপ বাংলাদেশ

    ই-ক্যাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

    বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে- শিল্পমন্ত্রী

    লজিস্টিকস ট্র্যাকিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে চায় বেসিস

    সুখবর ! মোবাইল ইন্টারনেট প্যাকেজে

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.