Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ডাক সেবা পৌঁছে দিতে সারাদেশে ১৪টি মেইল প্র‌সে‌সিং ও ল‌জি‌স্টিক সা‌র্ভিস সেন্টারের নির্মাণ কাজ শুরু
    উদ্যোক্তা

    ডাক সেবা পৌঁছে দিতে সারাদেশে ১৪টি মেইল প্র‌সে‌সিং ও ল‌জি‌স্টিক সা‌র্ভিস সেন্টারের নির্মাণ কাজ শুরু

    April 1, 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    শহর ও প্রত্যন্ত অঞ্চ‌লসহ সারা‌দে‌শে দ্রুত এবং নিরাপ‌দে ডাক সেবা পৌ‌ছে দেওয়ার ল‌ক্ষে ১৪টি মেইল প্র‌সে‌সিং সেন্টার ও ল‌জি‌স্টিক সা‌র্ভিস সেন্টার নির্মাণ কর‌ার উ‌দ্যোগ নি‌য়েছে ডাক অ‌ধিদপ্তর।

    এ উপল‌ক্ষে আজ বি‌কেলে রাজধানীর ‌তেজগাঁও‌য়ে ডাক বিভা‌গের মেইল প্র‌সে‌সিং সেন্টার প্রাঙ্গ‌নে “মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ” শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ক‌রেন ডাক, টে‌লি‌যোগা‌যোগ ও তথ্যপ্রযু‌ক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

    নির্মিতব্য মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টারগুলো  হচ্ছে  তেজগাঁও, ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঈশ্বরদী, পাবনা, রাজশাহী, খুলনা, হবিগঞ্জ, দিনাজপুর, রংপুর, কুষ্টিয়া,যশোর, বরিশাল, নোয়াখালী এবং ময়মনসিংহ।

    পর্যায়ক্র‌মে দে‌শের ৬৪টি জেলায় এ ধর‌নের মেইল প্র‌সে‌সিং ও ল‌জি‌স্টিক সা‌র্ভিস সেন্টার নির্মাণ করা হ‌বে উ‌ল্লেখ ক‌রে মোস্তাফা জব্বার ব‌লেন, ডাক ব্যবস্থাপনাকে আ‌রো আধু‌নিক ও গ‌তিশীল করার পাশাপা‌শি ডাক বিভা‌গের আধু‌নিকায়‌নে কাজ কর‌ছে সরকার।

    এসময় তি‌নি জানান, বাংলাদেশে প্রথমবা‌রের ম‌তো এ ধরনের মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ করা হ‌চ্ছে।

    এসব মেইল প্রসেসিং সেন্টার নির্মিত হলে একদি‌কে যেমন দ্রুত এবং নিরাপদ উপায়ে ডাক বাছাই করা সম্ভব হবে তেম‌নি দেশের সকল শহর এবং পল্লী অঞ্চলে দ্রুত ডাক পৌঁছানো সম্ভব হবে ব‌লেও ডাক, টে‌লি‌যোগা‌যোগ ও তথ্যপ্রযু‌ক্তি মন্ত্রী।

    অনুষ্ঠা‌নে অন্যা‌ন্যের ম‌ধ্যে মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের প‌রিচালক মো: মুনছুর রহমান মোল্লা এবং ডাক বিভা‌গের মহাপ‌রিচালক সুশান্ত কুমার মন্ডল উপ‌স্থিত ছি‌লেন।

    বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্প নির্মাণ কা‌জে সহ‌যো‌গিতা কর‌বে বাংলাদেশ নৌ বাহিনী।

    ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। ডাক বিভাগ ডাক সেবা মেইল প্র‌সে‌সিং ও ল‌জি‌স্টিক সা‌র্ভিস সেন্টার
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleশাওমির রেডমি ৭ ও নোট ৭ এখন দেশীয় বাজারে, ছাড়ে কিনতে দারাজে অর্ডার করুন
    Next Article জনগ‌ণের কা‌ছে ডি‌জিটাল সেবা পৌছা‌তে না পার‌লে ডি‌জিটাল বাংলা‌দেশ বি‌নির্মান করা সম্ভব নয় :মোস্তাফা জব্বার

    সম্পর্কিত নিবন্ধ

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    ডিজিটাল কমার্সে শ্রেষ্ঠত্বের মুকুট এবার যার মাথায়

    ই-কমার্সে আসছে কঠোর নিয়ন্ত্রণ

    রাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন

    আটাবে নির্বাচন নিয়ে উত্তেজনা

    বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে, খরচ হাজারে সাড়ে ৮ টাকা

    তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য আইএফএডিকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

    পদত্যাগের চিঠিতে যা লিখলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ

    ই-কমার্স খাতে ১৩ দিনে ১৭শ’ কোটি টাকার ক্ষতি

    টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করল স্টার্টআপ বাংলাদেশ

    ই-ক্যাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

    বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে- শিল্পমন্ত্রী

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.