Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ইএমআই সুবিধায় অনলাইনে ক্রয় করুন ওয়ালটন পণ্য
    উদ্যোক্তা

    ইএমআই সুবিধায় অনলাইনে ক্রয় করুন ওয়ালটন পণ্য

    April 8, 2019
    ছবি-টেকজোন টিভি
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি, ৭ এপ্রিল, ২০১৯ : অনলাইন বিক্রয় প্ল্যাটফর্ম ই-প্লাজার মাধ্যমে পণ্য ক্রয়ে ইএমআই (ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট) সুবিধা দিচ্ছে প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। এক্ষেত্রে থাকছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ১২ মাস পর্যন্ত কিস্তির সুযোগ।

    ওয়ালটন গ্রুপের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক তানভির রহমান জানান, দেশের ১৮টি ব্যাংকের ক্রেডিট কার্ডধারী ক্রেতারা ই-প্লাজা থেকে পণ্য ক্রয়ে এই সুবিধা উপভোগ করতে পারবেন। তবে ইএমআই সুবিধা পেতে হলে অন্তত ১০ হাজার টাকার সমপরিমাণ পণ্য কিনতে হবে।

    তিনি জানান, eplaza.waltonbd.com (ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম) ওয়েবসাইট ব্যবহার করে ওয়ালটনের টিভি, ফ্রিজ, এসি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ যেকোনো পণ্য কেনা যাবে। আছে দেশের সব বিভাগীয় শহরসহ ৬৪টি জেলায় ১৩০টি ওয়ালটন প্লাজার মাধ্যমে হোম ডেলিভারির সুবিধাও।

    যেসব ব্যাংকের ভিসা এবং মাস্টার কার্ডের মাধ্যমে ই-প্লাজা থেকে ইএমআই সুবিধায় ওয়ালটন পণ্য কেনা যাবে, সেগুলো হলোঃ ডাচ-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথ-ইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, লংকা বাংলা, সোশ্যাল ইসলামি ব্যাংক, আল-আরাফা ইসলামি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং এনআরবি ব্যাংক।

    ইএমআই সুবিধা ছাড়া ই-প্লাজায় নগদমূল্যে ক্রয়ের ক্ষেত্রে পণ্যভেদে থাকছে ৫ থেকে ২০ শতাংশ মূল্যছাড়। এছাড়া, ই-প্লাজার মাধ্যমে কেনাকাটায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে ১৪ এপ্রিল পর্যন্ত বিকাশ অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করলে ২০ শতাংশ ক্যাশব্যাক মিলবে।

    ইএমআই সুবিধা ওয়ালটন ওয়ালটন ই-প্লাজা
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleভূগর্ভস্থ ক্যাবলের মাধ্যমে চালু হয়েছে ১০০ এমবিপিএস ইন্টারনেট সেবা
    Next Article বাংলাদেশে হুয়াওয়ের পাঁচদিনব্যাপী ফাইভজি প্রদর্শনী

    সম্পর্কিত নিবন্ধ

    ডিজিটাল কমার্সে শ্রেষ্ঠত্বের মুকুট এবার যার মাথায়

    ই-কমার্সে আসছে কঠোর নিয়ন্ত্রণ

    রাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন

    আটাবে নির্বাচন নিয়ে উত্তেজনা

    বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে, খরচ হাজারে সাড়ে ৮ টাকা

    তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য আইএফএডিকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

    পদত্যাগের চিঠিতে যা লিখলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ

    বিদ্যুৎ খরচ সাশ্রয়ে ওয়ালটনের সোলার ব্যাকআপ

    ই-কমার্স খাতে ১৩ দিনে ১৭শ’ কোটি টাকার ক্ষতি

    টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করল স্টার্টআপ বাংলাদেশ

    ই-ক্যাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

    বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে- শিল্পমন্ত্রী

    লজিস্টিকস ট্র্যাকিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে চায় বেসিস

    অনলাইনে কোরবানির পশু কেনাবেচা ও ফ্রিজ-টিভি জেতার সুযোগ

    জাপানে উদ্ভাবনী মেলায় বাংলাদেশের ৫ স্টার্টআপ

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.